ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বেলাবোতে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত

মুফতি আল আমিন
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বেলাবো প্রতিনিধি: মুফতি আল আমিন
দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হয়। বছরের শুরু থেকেই পরিকল্পিত প্রস্তুতি, নিয়মিত পাঠদান ও অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের তৈরি করায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী বছরগুলোতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শুধু উপজেলা নয়, জেলা পর্যায়েও আরও ভালো ফলাফল অর্জিত হবে।
অষ্টম শ্রেণি জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা–২০২৬ এর ফলাফলে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ০৪ জন এবং সাধারণ গ্রেডে ০৯ জনসহ মোট ১৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। বেলাবো উপজেলায় সর্বমোট ৬০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটি তার ধারাবাহিক শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
এছাড়া ২০২৫ সালের এসএসসি ফলাফলেও বিদ্যালয়টি উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। ৪১ জন শিক্ষার্থী A+সহ শতভাগ পাস করে প্রতিষ্ঠানটি উপজেলায় টানা ৯ম বারের মতো প্রথম স্থান অর্জন করেছে। জেলা পর্যায়েও বিদ্যালয়ের এ ধারাবাহিক সুনাম অক্ষুণ্ণ রয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সহকারী শিক্ষক জসীম উদ্দিন বলেন, পরিকল্পিত পাঠদান ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। আগামী বছরগুলোতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।