ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফলে পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার কৃতী সন্তান মাহামুদুল হাসান আপেল।

narsingdivoice
নভেম্বর ১৩, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

মাহমুদুল হাসান আপেল শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের শরীফপুর গ্রামের আবুল হোসেন ও সবমেহের দম্পত্তির ছেলে।
মাহমুদুল হাসান আপেলের এই সাফল্যের খবরে শরীফপুর গ্রামে আনন্দের ঢেউ উঠেছে। পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী যেন নিজেদেরই কোনো স্বপ্ন পূরণ হতে দেখছেন তাঁর মাধ্যমে।
শিক্ষাজীবনে একাগ্রতা ও মেধার দুর্লভ সমন্বয়ে এগিয়ে চলা আপেল বাড়ির পাশে শরীফপুর মোহাম্মদীয়া মাদ্রাসা থেকে দখিল এবং নরসিংদী মডেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকনোমিকসে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা ও মেধার উৎকর্ষ।
বর্তমানে তিনি ৪৩ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে সিলেটের বিয়ানীবাজার কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
মাহমুদুল হাসান আপেল এর এই কৃতিত্ব এখন নরসিংদীর শিবপুরের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক। এলাকার মানুষের বিশ্বাস— তিনি ভবিষ্যতে দেশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন, আলোকিত করবেন সমাজ ও প্রজন্মকে।