নরসিংদী প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে মশিউর রহমান নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণা পাওয়ার পর থেকেই তিনি নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। এলাকাজুড়ে গণসংযোগ, উঠান বৈঠক, দোয়া মাহফিল ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ করছেন তিনি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে মশিউর রহমান “মোমবাতি” প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রতীকটির মাধ্যমে তিনি আলো, ন্যায়, মানবিকতা ও শান্তির বার্তা ভোটারদের সামনে তুলে ধরছেন। তার মূল স্লোগান —
“অন্যায়ের অন্ধকার দূর করে ন্যায় ও উন্নয়নের আলো ছড়াবে মোমবাতি।”
গণসংযোগকালে মশিউর রহমান রেজবী বলেন,“রায়পুরার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আমি কাজ করতে চাই। এলাকার সড়ক-সংযোগ, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কৃষকের ন্যায্যমূল্য—এসব খাতে বড় ধরনের উন্নয়ন আনার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে এসেছি।”স্থানীয় ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা জানান, প্রার্থীতা ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় মাঠে নেমেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে রেজবীর শান্ত স্বভাব, শিক্ষিত ব্যাকগ্রাউন্ড এবং সামাজিক কাজে সম্পৃক্ততা ইতিবাচক সাড়া ফেলছে।এলাকাবাসীর মতে, রায়পুরার রাজনীতিতে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। রেজবীর মতো তরুণ ও পরিশীলিত প্রার্থী আসায় নির্বাচনে আকর্ষণীয় প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে।বর্তমানে পুরো রায়পুরা জুড়ে “মোমবাতি মার্কায় ভোট দিন” পোস্টার, ব্যানার ও পথসভা চোখে পড়ছে। দিন দিন তার প্রচারণার বিস্তার আরও বাড়ছে, আর নির্বাচনী মাঠেও তৈরি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ।নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মানুষের আগ্রহ —
মোমবাতির আলো কি রায়পুরার রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করবে?


