রিপোর্টার: মুফতি আল আমিন
গতকাল নরসিংদীর বেলাবো উপজেলার হোসেননগর কান্দাপাড়া এলাকায় দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ হামিদ মিয়ার বসতবাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এতে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পরপরই পুড়ে যাওয়া বসতবাড়ি পরিদর্শন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান মোঃ কাউসার কাজল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১ ঘটিকায় নারায়ণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কায়সার কাজল এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইমরুল কায়েস।
চেয়ারম্যান বলেন, “একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির এই ক্ষতি অত্যন্ত বেদনাদায়ক। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং সরকারি সহায়তা পাওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আরও সহায়তার আহ্বান জানিয়েছেন।


