ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়াউর রহমানের মাজার জিয়ারত

narsingdivoice
অক্টোবর ৮, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫:

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

 

আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জাতির স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

 

এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে নেতাকর্মীরা বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শেই বিএনপি আজও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল আছে। তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেনএছাড়া উপস্থিত নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।