ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মুখে হাসি — আকরামুল হাসান মিন্টুর হাতে ছাতা পেলো কোমলমতি শিক্ষার্থীরা

ইব্রাহীম আহমেদ (রনি)
অক্টোবর ২৩, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

শিবপুর (নরসিংদী), বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫:
মোহাম্মদ সুলতান উদ্দীন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদীর শিবপুর উপজেলার দুইটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে
ফাউন্ডেশনের এই মানবিক কর্মসূচির আওতায় মাছিমপুর ইউনিয়নের উত্তর ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চক্রধা ইউনিয়নের বিলশরন সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শতাধিক শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-অভিভাবক ও ফাউন্ডেশনের সদস্যরা। শিক্ষার্থীদের হাতে নতুন ছাতা পেয়ে তাদের মুখে ফুটে ওঠে হাসি। অনেকে আনন্দে আকরামুল হাসান মিন্টুকে ধন্যবাদ জানায়।
শিক্ষকরা জানান, ছাতা পাওয়ায় এখন থেকে বৃষ্টিতে কিংবা রোদে বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষার্থীদের কষ্ট কমবে। এ ধরনের উদ্যোগ শুধু উপকরণ নয়, শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহও বাড়িয়ে তোলে।
আকরামুল হাসান মিন্টু বলেন,
“আমাদের ভবিষ্যৎ প্রজন্মই জাতির মূল সম্পদ। তাদের ছোট ছোট প্রয়োজন মেটাতে পারাটাই বড় আনন্দের বিষয়। মোহাম্মদ সুলতান উদ্দীন মোল্লা ফাউন্ডেশন সবসময় মানবিক কাজে পাশে থাকবে।”
তিনি আরও জানান, শুধু ছাতা বিতরণ নয়—ভবিষ্যতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, বই এবং পোশাক সহায়তার পরিকল্পনাও রয়েছে ফাউন্ডেশনের।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষকদের ধন্যবাদ জানানো হয় এবং আগামী শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেওয়া হয়।