ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টকিপুরা আইডিয়াল স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

narsingdivoice
অক্টোবর ৭, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী ভয়েস প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার টকিপুরা আইডিয়াল স্কুলে মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন রায়পুরা উপজেলা যুবদলের সদস্য জনাব জাহাঙ্গীর আলম জনি,
এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ।প্রধান অতিথি জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। প্রবাসে থেকেও আমি আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। টকিপুরা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা আজ যেভাবে সাফল্য অর্জন করছে, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে। আমি চাই এই বিদ্যালয় থেকে এমন ছাত্রছাত্রী তৈরি হোক যারা নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠবে।”বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম জনি তাঁর বক্তব্যে বলেন,> “এই বিদ্যালয় আমাদের এলাকার গর্ব। শিক্ষার্থীদের সাফল্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই, তারা শিক্ষা শেষে সমাজে আলোকিত মানুষ হিসেবে ভূমিকা রাখবে।”সম্মানিত অতিথি শহিদুল ইসলাম শহীদ বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা যদি একসাথে কাজ করেন, তাহলে টকিপুরা আইডিয়াল স্কুল একদিন জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।”এরপর অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শেষে দোয়া মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়