ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

narsingdivoice
জানুয়ারি ১৭, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অদ্য ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে ০৭টি ইটভাটায় যথাযথ কাগজপত্র না থাকা এবং কৃষি জমির মাটি ব্যবহার করার অভিযোগে ভাটাগুলোকে জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ইটভাটার মালিকরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদন করবেন এবং ভবিষ্যতে কৃষি জমির মাটি ব্যবহার করবেন না—এ মর্মে মুচলেকা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।
দিনব্যাপী এ মোবাইল কোর্ট অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রশান্ত কুমার রায় উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক জনাব সমর কৃষ্ণ দাস।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।