ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী–৩ (শিবপুর) আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ–এর মনোনীত প্রার্থী মহিউদ্দিন রায়হান আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন ফরম দাখিল করেছেন।

ইব্রাহীম আশেকী
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিস্তারিত:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত দিনে শিবপুর উপজেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মহিউদ্দিন রায়হান মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলের পর তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইনসানিয়াত বিপ্লবের আদর্শ বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিবপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণই তাঁর প্রধান লক্ষ্য। মনোনয়ন দাখিলকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন যে শিবপুরের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে।