ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কে হতে যাচ্ছে নরসিংদী-৫ রায়পুরা আসনের ধানের শীষ প্রার্থী?এখন পর্যন্ত একাধিক মনোনয়নপ্রত্যাশীর নাম উঠে এসেছে।

narsingdivoice
অক্টোবর ২৯, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

রায়পুরা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নিয়ে চলছে জোর আলোচনা ও সমীকরণ। বিএনপির এই গুরুত্বপূর্ণ আসনে এখন পর্যন্ত একাধিক মনোনয়নপ্রত্যাশীর নাম উঠে এসেছে।
দলের অভ্যন্তরীণ সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন —
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মোহসিন হোসেন বিদ্যুৎ, রফিকুল আমিন ভূঁইয়া, হাজী ইকবাল হোসেন শ্যামল, জামাল চৌধুরী, এম এ জামান এবং জাহাঙ্গীর আলম বাদল।
রায়পুরা উপজেলার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি দীর্ঘদিন ধরে দলের তৃণমূল কর্মীদের পাশে থেকে কাজ করে আসছেন এবং সম্প্রতি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগও জোরদার করেছেন।অন্যদিকে তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন মোহসিন হোসেন বিদ্যুৎ, যিনি সামাজিক কর্মকাণ্ড ও মানবিক সহায়তার মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।এছাড়া রফিকুল আমিন ভূঁইয়া, হাজী ইকবাল হোসেন শ্যামল, জামাল চৌধুরী, এম এ জামান এবং জাহাঙ্গীর আলম বাদলও নিজ নিজ এলাকায় শক্ত অবস্থান তৈরি করেছেন। প্রত্যেকেই দলের মনোনয়ন পেতে মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন।দলের কেন্দ্রীয় সূত্র বলছে, এখনো ধানের শীষ প্রতীকে আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে রায়পুরা আসনে প্রার্থী চূড়ান্ত করার আগে কেন্দ্র বেশ কিছু জরিপ ও তৃণমূল মতামত সংগ্রহের কাজ সম্পন্ন করেছে।স্থানীয় রাজনীতিবিদদের মতে, রায়পুরা আসনটি নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ আসন হওয়ায় এখানে প্রার্থী নির্বাচনে বিএনপি ভীষণ সতর্ক অবস্থান নিচ্ছে। জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগ — এই তিন দিক বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা গেছে।
তৃণমূল কর্মীরা বলছেন, যেই প্রার্থী ধানের শীষ প্রতীক পাবেন, তার নেতৃত্বে রায়পুরা উপজেলায় নতুনভাবে বিএনপির পুনর্জাগরণ ঘটবে — এমন প্রত্যাশা তাদের সবার।

নির্বাচন সর্বশেষ