নরসিংদীর ভয়েস | রায়পুরা প্রতিনিধি
দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচির বাস্তবায়নের দাবিতে নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের জামতলী বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
লিফলেট বিতরণে অংশ নেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন,
“দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার রূপরেখা। আমরা জনগণের হাতে হাতে সেই কর্মসূচি পৌঁছে দিতে কাজ করছি।”
এসময় জামতলী বাজারের ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।


