নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বালুচর গ্রামে দাফনের ৫০ দিন পর আদালতের নির্দেশে আজ (রবিবার) উত্তোলন করা হচ্ছে ঝরনা আক্তার নিলা (২২) নামে এক গৃহবধূর লা/শ।পারিবারিক সূত্রে জানা গেছে, ঝরনা আক্তার নিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে পুনরায় তদন্তের আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত মামলার তদন্তের স্বার্থে লা/শ উত্তোলনের নির্দেশ দেন।আদালতের নির্দেশে রায়পুরা থানা পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় কবরস্থান থেকে লা/শ উত্তোলনের কাজ চলছে।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।📍স্থান: সায়দাবাদ বালুচর, রায়পুরা, নরসিংদী
📅 সময়: রবিবার, সকাল থেকে লা/শ উত্তোলন কার্যক্রম শুরু


