নরসিংদী প্রতিনিধি:
আজ সোমবার (০৬ অক্টোবর) নরসিংদী শিশু একাডেমির মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
বক্তারা বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশ, মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”অনুষ্ঠানে শিশুদের অধিকার, নিরাপত্তা ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি শিশু হাসবে, শিখবে ও স্বপ্ন দেখতে পারবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থি ছিলেন।


