
মোঃ শামসুল আলম, নরসিংদী জেলায় (মাদ্রাসা পর্যায়) গুনী শিক্ষক নির্বাচিত। তিনি কাজৈর এ.ইউ. ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘর: ডাংগা বাজার, উপজেলা: পলাশ জেলা: নরসিংদীতে সুপারিনটেনডেন্ট হিসাবে কর্মরত আছেন। কাজের দক্ষতা সৃজনশীলতা, অক্লান্ত পরিশ্রম ও সাধনায় এই সুনাম অর্জন করেন। ২০২৪খ্রি. পলাশ উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হন। কর্ম জীবনে তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার শরীফপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসাবে, নরসিংদী সদর উপজেলার রহিমদী দাখিল মাদ্রাসায় সহকারী সুপারিনটেনডেন্ট হিসাবে কর্মরত ছিলেন। তার জন্ম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কাহেতের টেকী গ্রামে। শিক্ষা জীবনে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরসাগরদী সিনিয়র মাদ্রাসা হতে দাখিল ও আলিম পাশ করেন। রায়পুরা উপজেলার সৈয়দপুর মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা হতে ফাজিল পাশ করেন। ঢাকা নয়াটোলা এ.ইউ.এন কামিল মাদ্রাসা থেকে হাদীস বিভাগে ও সরকারী মাদ্রাসা-ই- আলীয়া হতে ফিক্হ বিভাগে কামিল পাশ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে বিএসএস ও বিএড সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয়ে এমএড কোর্সে অধ্যয়নরত। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত নরসিংদী কথা পত্রিকার ধর্মীয় সম্পাদক ও নিয়মিত কলাম লেখক ছিলেন ।