ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন||

narsingdivoice
মে ১৫, ২০২৬ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন||

নরসিংদীর রায়পুরায় পৈতৃক সম্পত্তির ওয়ারিশের অংশ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওয়ারিশগণ। শুক্রবার সকালে পৌর এলাকার টেকপাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওয়ারিশ রাফিউদ্দিন রাফি। তিনি অভিযোগ করে বলেন, তার বড় ভাই নিজামুদ্দিন দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে থানা পুলিশের প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক সম্পত্তির ওয়ারিশ অংশ দখল করে রেখেছেন।তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি। বরং তারা নিজেদের ন্যায্য অংশ দাবি করলে বিভিন্ন সময় ভয়ভীতি ও মারধরের শিকার হন। এছাড়াও অভিযুক্তের ছেলে-মেয়েরাও তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে রাফিউদ্দিন রাফি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে ন্যায্য পৈতৃক ওয়ারিশের অংশ বুঝিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানান।