নরসিংদীর রায়পুরা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পলাশতলী ইউনিয়নে অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ পলাশতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন পলাশতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ মিলন ভূইয়া।
এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে দরিদ্র মানুষও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।


