ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে মনোহরদী’র সেলিনা সুলতানা নিশীতা”

narsingdivoice
মার্চ ১৪, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছে বিএনপির ত্যাগী নেত্রী সেলিনা সুলতানা নিশীতা-র নাম। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, কারাবরণ এবং রাজপথে সক্রিয় ভূমিকার কারণে তাকে একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেত্রী হিসেবে মূল্যায়ন করছেন দলীয় নেতাকর্মীরা।ছাত্ররাজনীতির অঙ্গনে সাহসিকতা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত সেলিনা সুলতানা নিশীতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক তিনবারের সফল সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সময় গুরুত্বপুর্ণ দ্বায়িত্ব পালন করেন তিনি।রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার গ্রেফতার, কারাবরণ ও রিমান্ডের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। নির্যাতন, হামলা ও মামলার পরও তিনি দলের আদর্শ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকেছেন।স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময় থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সেলিনা সুলতানা নিশীতার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকার রাজপথসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিভাগীয় সমাবেশ, রোড মার্চ, মহাসমাবেশ এবং তারুণ্যের সমাবেশসহ প্রায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 
একটি বরিশাল মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে তার ওপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন। পরে আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
ছাত্রদলের ইতিহাসে ব্যতিক্রমী নজির ইডেন মহিলা কলেজ ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদলের ইতিহাসে প্রথম নারী নেত্রী হিসেবে জেল ও রিমান্ড ভোগের অভিজ্ঞতা অর্জন করেন সেলিনা সুলতানা নিশীতা। মামলা, নির্যাতন ও কারাবরণ— কোনো কিছুই তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতা তাকে আরও দৃঢ় করেছে
সংগ্রামের পথে।

নিজ জেলা নরসিংদীর মানুষকে নিয়ে কাজের প্রত্যাশা
জানা যায়, সেলিনা সুলতানা নিশীতার পৈতৃক বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সেলিনা সুলতানা নিশীতার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।