মাধবদীতে ধর্ষিতা আমেনা ও তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।নিজস্ব প্রতিবেদক,নরসিংদী : ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার বাদ জুম্মা নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মাধবদীতে ধ/র্ষিতা আমেনা ও তার নৃ/শংস হ/ত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে সংগঠনের নেতা–নেত্রীরা বলেন, এ ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানান।এ সময় উপস্থিত নেতাকর্মীরা আমেনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


