ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছারছীনা দরবারের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের কণ্ঠে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন দাবি, ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে গণভোট আয়োজনের আহ্বান।

narsingdivoice
নভেম্বর ১১, ২০২৫ ৬:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বনানী খানকায় এক বিবৃতিতে তিনি বলেন, গণভোট যদি চাইতেই হয়, তাহলে আমি আমার দেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার জন্য গণভোট চাইবো। আপনারা যদি ইসলামি হুকুমত প্রতিষ্ঠার জন্য গণভোট দাবিতে ময়দানে নামেন, আমরাও মাঠে নামবো ইনশাআল্লাহ।সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে ‘গণভোট’ শব্দটি নতুনভাবে আলোচনায় এসেছে। কেউ কেউ গণভোটের দাবি তুলছেন ক্ষমতার ভাগাভাগি বা সাংবিধানিক সংস্কারের নামে, তবে ছারছীনা দরবারের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের কণ্ঠে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন দাবি, ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে গণভোট আয়োজনের আহ্বান

 

তিনি বলেন, ইসলামই এই দেশের মাটির সঙ্গে মিশে থাকা বিশ্বাস ও সংস্কৃতির শিকড়। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও মানবিক সমাজ গড়তে ইসলামী নীতির বিকল্প নেই। তাই যদি গণভোট হয়, তবে সেটা হওয়া উচিত ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে, যাতে জনগণ নিজেদের ঈমানি অবস্থান ঘোষণা করতে পারে।
 তিনি আরও বলেন, ‘আজ দেশে রাজনৈতিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে। এর একমাত্র সমাধান হলো রসুলুল্লাহ সা. এর আদর্শে পরিচালিত ইসলামি হুকুমত প্রতিষ্ঠা।’
 তরুণ সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, ইসলামি তরুণরা যেন আদর্শের পথে ফিরে আসে এবং নৈতিক সমাজ গঠনে নেতৃত্ব দেয় এটাই সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ ইসলামের আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নেবে এবং আল্লাহর হুকুম ও রসুলের সা. আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হবে।