রায়পুরা প্রতিনিধি : ইব্রাহীম আশেকী
রায়পুরা উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে রায়পুরা উপজেলা জিয়া পরিষদের সাবেক আহবায়ক ও রায়পুরা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম পলাশের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রায়পুরা উপজেলা যুবদল, পৌরসভা যুবদল, রায়পুরা উপজেলা মহিলা দল, রায়পুরা উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল এবং কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,আলফাজ উদ্দিন মিঠু একজন সাহসী ও সংগঠক নেতা হিসেবে রায়পুরা উপজেলার তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তার নেতৃত্বে রায়পুরা যুবদল সংগঠিত ও ঐক্যবদ্ধ।
জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন—উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, পৌর যুবদলের আহবায়ক ও যুগ্ম আহবায়কবৃন্দ, মহিলা দলের নেত্রীবৃন্দ, এবং বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের কর্মীরা।।


