ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাকসু নির্বাচনে রায়পুরার কৃতি সন্তান আকরাম হোসেনের বিজয়

narsingdivoice
অক্টোবর ১৭, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির প্যানেলে বিপুল ভোটে জয়ী “কমনরুম বিষয়ক সহকারী সম্পাদক” পদে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিয়ে দারুণ সাফল্য অর্জন করেছেন রায়পুরা উপজেলার টকিপুরা গ্রামের কৃতি সন্তান আকরাম হোসেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে সৈয়দ আমির হল সংসদে “কমনরুম বিষয়ক সহকারী সম্পাদক” পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
আকরাম হোসেন রায়পুরা মডেল স্কুলের সাবেক মেধাবী ছাত্র। তিনি স্কুল জীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি নেতৃত্বের গুণে আলাদা পরিচিতি অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন।
নির্বাচনে তাঁর শৃঙ্খলা, ভদ্রতা ও ইতিবাচক আচরণ ছাত্রদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফলস্বরূপ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় আকরাম হোসেন বলেন,
“এই বিজয় শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার এলাকার শিক্ষার্থী ও তরুণ সমাজের সম্মান। আমি সবসময় ন্যায়, নীতি ও শিক্ষার পক্ষে কাজ করে যেতে চাই।”
তাঁর এই সাফল্যে রায়পুরা উপজেলা তথা নরসিংদী জুড়ে আনন্দের বন্যা বইছে। এলাকার শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রায়পুরা মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুজ্জামান বলেন,
“আকরাম আমাদের গর্ব। সে ছাত্রজীবন থেকেই অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও নৈতিক ছিল। তার এই অর্জন আমাদের বিদ্যালয় ও এলাকার জন্য গৌরবের।”
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করছেন, এমন তরুণদের নেতৃত্ব ভবিষ্যতে দেশের উচ্চ শিক্ষাঙ্গন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।