ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পলাশতলীতে জামায়াতে ইসলামী’র উদ্যোগে মোটরসাইকেল শোডাউন

ইব্রাহীম আহমেদ (রনি)
অক্টোবর ৬, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

 

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশগ্রহণ করেন।শোডাউন শেষে পলাশতলী বাজার মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়পুরা উপজেলা সদর শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী’র অফিস সম্পাদক জনাব সাইদুজ্জামান ভুইয়া, রায়পুরা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান জনাব পনির হোসেন, পলাশতলী ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি জনাব মাইন উদ্দীন, সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম।এছাড়াও পলাশতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সর্বদা মাঠে থাকবে বলে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।সমাবেশ শেষে স্লোগানে মুখরিত পরিবেশে শোডাউন কর্মসূচির সমাপ্তি ঘটে।